ওসমান হাদীকে নিজেদের আদর্শ দাবি নিয়ে দলগুলোর সমালোচনায় রাশেদ খাঁন

5e624082 068f 43a4 9ddb 02c62ce270e0\

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ আখ্যা দেন এবং শহীদ ওসমান হাদীকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, জীবদ্দশায় ওসমান হাদীর বিরোধিতা করা কিছু রাজনৈতিক দল তাঁর মৃত্যুর পর তাঁকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি এনসিপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করেন।

রাশেদ খাঁনের দাবি, ঢাকা-৮ আসনে ওসমান হাদীর নির্বাচনী অবস্থানের বিপরীতে এনসিপি প্রার্থী দিয়েছিল। একই আসনে জামায়াতের প্রার্থীকে ছাড় দিতে হাদীর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া এনসিপির বিরুদ্ধে দুর্নীতি ও জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্য নষ্টের অভিযোগ তোলার বিষয়টিও পোস্টে তুলে ধরেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ওসমান হাদীর রাজনৈতিক লড়াইয়ের তুলনা করে বিএনপি নেতাকর্মীদের বিতর্কে জড়ানোর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এ ধরনের বিতর্ক এড়িয়ে চলতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তাঁর মতে, ওসমান হাদীর আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক অবস্থানের সঙ্গে জিয়াউর রহমানের আদর্শের মিল ছিল। তাই তাঁদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

দেশ টাইমস প্রতিবেদন

স্বাগতম The Desh Times আপনাদের বিশ্বস্ত খবরের ঠিকানা। আমরা সত্যকে গুরুত্ব দিই, গুজবকে নয়। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, আমাদের মূল লক্ষ্য—নিরপেক্ষ সাংবাদিকতা এবং দর্শকদের জন্য তথ্যপ্রাপ্তির স্বাধীনতা। আপনার বিশ্বাসই আমাদের প্রেরণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *